1 Answers

'বাংলাদেশ বিমান' হলো একটি রাষ্ট্রীয় ব্যবসায়।
এ ব্যবসায় রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এ ব্যবসায়ের মালিকানা সম্পূর্ণ রাষ্ট্রের ওপর ন্যস্ত থাকে। এ জাতীয় ব্যবসায়ের সাফল্য ও ব্যর্থতার জন্য সরকারকে জাতীয় সংসদের কাছে জবাবদিহি করতে হয়।
উদ্দীপকে জারিফ বাংলাদেশ বিমানে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যান। এ প্রতিষ্ঠানটি রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশ বা জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে গঠিত হয়। এটি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা। এ প্রতিষ্ঠানে লাভ হলে তা সরকারি তহবিলে জমা হয়। আর লোকসান হলে তা সরকার বহন করে। এ প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতার জন্য সরকারকে জাতীয় সংসদের কাছে জবাবদিহি করতে হয়। এসব বৈশিষ্ট্য রাষ্ট্রীয় ব্যবসায়ের সাথে মিলে যায়। তাই বলা যায়, বাংলাদেশ বিমান একটি রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান।

4 views

Related Questions

চলতি বছরের প্রথম ৯ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ৪১৬ কোটি ৮০ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এটি গত বছরের একই সময়ে রপ্তানি হওয়া ৩৯০ কোটি ৮১ লাখ ডলারের চেয়ে ৫ দশমিক ৮৪ শতাংশ বেশি। শুধু প্রবৃদ্ধি নয়, যুক্তরাষ্ট্রে বাজার হিসাবেও এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলছে বাণিজ্যযুদ্ধ। বাণিজ্যযুদ্ধের কারণে চীনে পোশাক উৎপাদনের খরচ বাড়তে পারে এবং মার্কিন ক্রেতাপ্রতিষ্ঠানের অনেক ক্রয়াদেশ বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বেডিয়া ও ভারতে যাবে। ইতিমধ্যে নতুন নতুন ক্রেতারা আমাদের উদ্যোক্তাদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করেছেন। পুরোনো ক্রেতারা ক্রয়াদেশ বাড়চ্ছেন। ভিয়েতনামের চেয়ে রপ্তানিতে বেশ পিছিয়ে থাকলেও প্রবৃদ্ধিতে অনেকটা কাছাকাছি চলে এসেছে তৃতীয় শীর্ষ রপ্তানিকারকে দেশ বাংলাদেশ। সামনের মাসগুলোতে রপ্তানি পরিমাণে বৃদ্ধি পাবে বলে প্রত্যাশাও করছেন তৈরি পোশাকশিল্প মালিকেরা। (Translate into English)
1 Answers 5 Views