1 Answers
উদ্দীপকে বর্ণিত জনাব আলিফের আবিষ্কারটি কপিরাইট আইনে নিবন্ধিত হয়েছিল।
কপিরাইটের মাধ্যমে লেখক বা শিল্পীর মৌলিক ও সৃজনশীল কর্ম নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি ও ব্যবহারের একচ্ছত্র অধিকার দেওয়া হয়। এটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। গল্প, নাটক, প্রবন্ধ, চিত্রকর্ম, চলচ্চিত্র প্রভৃতি কপিরাইটের মাধ্যমে সংরক্ষিত হয়। বর্তমানে কম্পিউটার সফটওয়্যারও এ আইনের মাধ্যমে সংরক্ষিত হয়।
উদ্দীপকের জনাব আলিফ একজন সফটওয়্যার প্রকৌশলী। তিনি নতুন সফটওয়্যার উন্নয়ন করে তা নিবন্ধন করেন। এরপর ৩০ লক্ষ টাকায় 'গ্রিন টেকনোলজি' নামক একটি প্রতিষ্ঠানের কাছে তা বিক্রি করেন। এক্ষেত্রে আবিষ্কৃত সফটওয়্যারটি জনাব আলিফের মেধাসম্পদ। এ আবিষ্কারটির ওপর সম্পূর্ণ অধিকার তার। তিনি এটি বিক্রি ও ব্যবহারের একক অধিকারী। কিন্তু এ সফটওয়্যার নিবন্ধন না করলে অন্য কেউ এটি নকল করার সুযোগ পেত। আর নিবন্ধিত হওয়ায় এখন তা নকল করলেও জনাব আলিফ তার আইনি প্রতিকার পাবেন। সফটওয়্যারের ক্ষেত্রে এভাবে একক অধিকার নিশ্চিত করে কপিরাইট। তাই বলা যায়, জনাব আলিফের আবিষ্কৃত সফটওয়্যারটি কপিরাইট আইনে নিবন্ধিত।