1 Answers
উদ্দীপকের দৃশ্য-২ এ বর্ণিত জমিদার হাতেম আলী সূর্যাস্ত আইনের কারণে নিঃশেষ হতে বসেছেন।
লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। এ বন্দোবস্ত জমিদারদের জমির স্থায়ী মালিকে পরিণত করে। কিন্তু খাজনা পরিশোধ পদ্ধতি নিয়ে জটিলতা দেখা দেয়। খাজনা বাকি পড়লে জমিদারদের ভূমির কিছু অংশ বিক্রি করে রাজস্ব আদায় করার ব্যবস্থা ছিল। জমিদাররা এরপরও রাজস্ব প্রদানে ব্যর্থ হলে জমিদারি বাজেয়াপ্ত করা হতো।
উদ্দীপকে দেখা যায়, জমিদার হাতেম আলী তার জমিদারি হারাতে বসেছেন। এটি চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটিকে নির্দেশ করছে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সূর্যাস্ত আইন অনুযায়ী, নির্দিষ্ট দিনের সূর্যাস্তের মধ্যে কোম্পানিকে খাজনা পরিশোধ করতে হতো। কোনো জমিদার তা করতে ব্যর্থ হলে জমিদারি হারাতে হতো। চিরস্থায়ী বন্দোবস্তের কারণে একমাত্র বর্ধমানের জমিদারি ছাড়া অচিরেই বাংলার পুরনো সব জমিদারি ধ্বংস হয়ে যায়। তবে প্রচুর নগদ অর্থের মালিক নতুন জমিদারদের উত্থান ঘটে। কোম্পানির সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে প্রচুর অর্থের মালিক হওয়া অনেক ব্যক্তি জমিদারি কিনে জমিদার বনে যেতেন। এভাবে অনেক পুরনো জমিদারি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়।
উদ্দীপকে বর্ণিত 'বহিপীর' নাটকের খন্ডাংশে জমিদার হাতেম আলীকেও চিরস্থায়ী বন্দোবস্তের শিকার হতে দেখা যায়। আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, অন্যায্য ঐ রাজস্ব আইনের কারণেই জমিদার হাতেম আলী নিঃশেষ হওয়ার উপক্রম হয়েছেন।