1 Answers

আর্থিক অনটন কেয়ার মধ্যে মানসিক চাপ সৃষ্টি করেছে। 

কেয়ার যে কারণে মানসিক চাপের সৃষ্টি হয়েছে তার জন্য সে নিজে দায়ী নয়। এরূপ প্রেক্ষাপটে যদি সে ভেঙে পড়ে তবে তার অনেক ক্ষতি হবে। তাই তার জন্য প্রয়োজন এ থেকে উত্তরণের উপায় খুঁজে বের করা। এ লক্ষ্যে কেয়ার অনেক কিছু করণীয় রয়েছে।

প্রথমত কেয়ার মনোবল অটুট রাখতে হবে। কোনোভাবেই ভেঙে পড়লে চলবে না। ধৈর্যধারণ করে তাকে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। পরিবারের সবার সাথে আলোচনা করে তার করণীয় স্থির করতে হবে। সে যেন পড়াশোনার পর্যাপ্ত সময় এবং সুযোগ পায় তার ব্যবস্থা করতে পরিবারের সদস্যদের সহায়তা প্রয়োজন। ছোট ছেলেমেয়েদের পড়ানোর কাজ এমন সময়ে করবে যাতে পড়াশোনার খুব বেশি ক্ষতি না হয়। যথাযথভাবে সময় পরিকল্পনা করে সে অনুযায়ী তাকে পড়াশোনা, পড়ানো এবং অন্যান্য কার্যাবলি স্থির করতে হবে। মনের সাহস বাড়াতে হবে। ভয় এবং প্রতিকূলতা জয় করে কাজ করে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে হবে। ভালো ও প্রকৃত বন্ধু নির্বাচন করে তাদের কাছে নিজের সমস্যার কথা জানালেও মানসিক চাপ কিছুটা হ্রাস পাবে।

উল্লিখিত উপায়গুলোর মাধ্যমে কেয়া তার মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে।

5 views

Related Questions