1 Answers
মানসিক চাপ কমানোর জন্য আঁখিকে কিছু কাজ করতে হবে।
আখির মানসিক চাপের জন্য সে নিজে দায়ী নয়। এখন যদি সে ভেঙে পড়ে তবে তার অনেক ক্ষতি হবে। তাই এ অবস্থা থেকে উত্তরণের উপায় তাকে বের করতে হবে।
প্রথমত আখিঁকে মনোবল অটুট রাখতে হবে। কোনোভাবেই তার ভেঙে পড়লে হবে না। ধৈর্য ধারণ করে তাকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। পরিবারের সদস্যরা যাতে তার পড়ালেখা বন্ধ করে না দেয় সে বিষয়ে তাদের সাথে কথা বলতে হবে। প্রয়োজনে সে বিভিন্ন আয়মূলক কর্মকান্ডের মাধ্যমে টাকা রোজগার করতে পারে। এই টাকা দিয়ে সে পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি তার পরিবারকেও সাহায্য করতে পারবে। আঁখি তার শিক্ষকদের সাথেও এ ব্যাপারে কথা বলতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে বিনামূল্যে পড়ার জন্য আবেদন করতে পারে। এর ফলে তার পড়াশোনা বন্ধ হবার সম্ভাবনা থাকবে না। এভাবেই আঁখি তার মানসিক চাপ কমাতে পারবে।