1 Answers

উদ্দীপকে বর্ণিত উপাদানটি হলো উদ্ভিদ হরমোন বা ফাইটোহরমোন। বাগান কর্মীর কার্যক্রমকে ত্বরান্বিতকরণে ফাইটোহরমোনের ভূমিকা নিচে
বর্ণনা করা হলো-
অক্সিন: অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায় ও ফলের অকাল ঝড়ে পড়া রোধ হয়। এছাড়াও অভিস্রবণ ও শ্বসন ক্রিয়ার হার বৃদ্ধি পায়। বীজহীন ফল উৎপাদনে এর ব্যবহার রয়েছে।
জিবেরেলিন: এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। ফলে উদ্ভিদের কাণ্ড দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। ফুল ফোটাতে এবং বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমাতে এবং অঙ্কুরোদগমে এর কার্যকারিতা রয়েছে।
সাইটোকাইনিন: কোষের বৃদ্ধি, অঙ্গের বিকাশ সাধন, বীজ ও অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গকরণে ও বার্ধক্য বিলম্বিতকরণে সাইটোকাইনিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইথিলিন: এটি ফল পাকাতে সাহায্য করে এবং ফুল ও ফল সৃষ্টির সূচনা করে।

4 views

Related Questions