1 Answers
উদ্দীপকের ইতু চাকমা পূর্বজন্মের কুশলকর্মের প্রভাবে ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু বর্তমান জন্মে সে অকুশ কর্ম সম্পাদন করছে যা তার জীবনে বিরূপ প্রভাব ফেলবে।
অকুশল শব্দের সমার্থক শব্দগুলো হলো- পাপ, দোষ, ত্রুটি, অপুণ্য, অসৎকার্য, অশুভ, অমঙ্গল কর্ম, অহিতকর, অন্যায়, অনুপযুক্ত, নিকৃষ্ট ইত্যাদি। অকুশল কর্মের মধ্যে লোভ, দ্বেষ এবং মোহ বিরাজমান রয়েছে। অকুশলজনিত কাজের ফল সব সময় অকুশল হয়। অকুশল কর্মের ফলে সমাজের কাছে অপমানিত, অসম্মানিত এমনকি মান-সম্মানের হানি হয়। অকুশল কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। মৌদগল্যায়ন ছিলেন অর্হৎ। তিনি পূর্বজন্মে তাহার পরম মমতাময়ী মাতাকে কষ্ট দিয়েছিলেন।
5 views
Answered