1 Answers

মামাণু মারমার পরামর্শ অনুযায়ী কাজ করাই মেরিনা মারমার জীবনে এত স্বীকৃতি এনে দিয়েছে বলে আমি মনে করি। 

যেকোনো ব্যক্তিই যেকোনো সময় আত্মকর্মসংস্থানমূলক পেশায় নিয়োজিত হতে পারে। তবে এ পেশায় নিয়োজিত হলেই সফলতা আসবে তা নিশ্চিত করে বলা যায় না। সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা জরুরি।

 উদ্দীপকের স্কুলশিক্ষক মামাপ্রু মারমা রাঙ্গামাটি অঞ্চলের পোশাকের চাহিদার কথা চিন্তা করেই মেরিনা মারমাকে তাঁতের তৈরি পণ্যসামগ্রীউৎপাদনের পরামর্শ দিয়েছেন। এ পরামর্শ নিয়ে মেরিনা মারমা পাহাড়ি মেয়েদের পোশাক 'থামি' তৈরি করা শুরু করেন। তৈরিকৃত পোশাক বিক্রি করে তিনি দিন দিন উন্নতি লাভ করেন। নিজের ভাগ্যোন্নয়নের পাশাপাশি তিনি অন্য মেয়েদেরও কর্মংসংস্থানের ব্যবস্থা করেছেন। তিনি রাঙ্গামাটি জেলায় তিন বছর ধরে সেরা নারী উদ্যোক্তা হিসেবে বিবেচিত হয়েছেন। এজন্য মেরিনা মারমা মনে করেন তার এই সাফল্য ও স্বীকৃতি এসেছে স্কুলশিক্ষক মামাপ্রু মারমার পরামর্শের কারণে।

4 views

Related Questions