1 Answers

মহেন চাকমার পঠিত পিটকটির অর্থাৎ বিনয় পিটকের বিষয়বস্তু পরিবার ও সমাজে চলার জন্য মূল উপজীব্য- বক্তব্যটি যথার্থ।

বিনয়ের অপর নাম 'নিয়ম', 'নীতি' বা 'শৃঙ্খলা'। বিনয়কে সহজ অর্থে শীল বলা হয়। পৃথিবীর সবকিছুই নিয়ম ও শৃঙ্খলা দ্বারা পরিচালিত হয়। যেমন- গ্রহ, তারা, নক্ষত্র সবই একটি নিয়মের মধ্যে দিয়েই আবর্তিত হচ্ছে। আমাদের প্রাত্যহিক জীবনে নিয়ম-শৃঙ্খলার উপযোগিতা সবচেয়ে বেশি। নিয়ম, শৃঙ্খলা, সংযম, চরিত্রবল, শীল, সমাধি, উদ্যম, উৎসাহ, প্রচেষ্টা, নিয়মানুবর্তিতা, আত্মত্যাগ, শ্রদ্ধা, সন্তুষ্টি, প্রজ্ঞা, সৎকর্ম সকল প্রকার উন্নতির মূল চাবিকাঠি। বুদ্ধ ভিক্ষুসঙ্ঘের উন্নতির জন্যই বিনয়ের শিক্ষাপদসমূহ বিধিবদ্ধ করেছিলেন।

বিনয় সব ধরনের কুশলকর্মের ভিত্তিস্বরূপ। বিনয় ভিক্ষু-শ্রমণদের অবশ্যপালনীয় বিধিবিধান হলেও এতে উন্নত পারিবারিক জীবনযাপনের সুন্দর দিক নির্দেশনা দেওয়া রয়েছে। অর্থাৎ পরিবারের বা সমাজের উন্নতির জন্য কোনটি উচিত আর কোনটি অনুচিত তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই নিয়মগুলো অনুশীলনে পরিবারের ব্যক্তিবর্গের নৈতিক ও মানবিক গুণাবলি জাগ্রত হয়ে থাকে। তাই বলা হয়, বিনয় পিটক পরিবার ও সমাজে চলার মূল উপজীব্য।

উদ্দীপকে মহেন চাকমা একটি গ্রন্থ পাঠ করে পরিবার ও সমাজে কী করা উচিত বা অনুচিত তার ধারণা লাভ করেন। অর্থাৎ মহেন চাকমার পঠিত গ্রন্থটি হলো উক্ত বিনয় পিটক।

7 views

Related Questions