1 Answers
"২য় বন্ধুর মানসিকতায় 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূল সুরই উঠে এসেছে।"- মন্তব্যটি যথার্থ।
শিক্ষা মানুষকে মুক্তি দেয়, মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করে। প্রকৃত শিক্ষার কাজ মানবসত্তার বিকাশ ঘটানো। তাই মানুষের মতো মানুষ হতে হলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে বলেছেন। শিক্ষার প্রয়োজনের দিকের সঙ্গে অপ্রয়োজনের দিকের কথাও বলেছেন। তিনি অপ্রয়োজনের দিকটির ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ এ দিকটি মানুষের মূল্যবোধের বিকাশ ঘটিয়ে মানুষকে ভেতর থেকে জাগিয়ে তোলে। মানুষকে আনন্দ পেতে শেখায়। মানুষকে সুন্দরভাবে লোভহীনভাবে বাঁচতে শেখায়। যা উদ্দীপকের ২য় বন্ধুর মানসিকতায় প্রকাশ পেয়েছে। ২য় বন্ধুটির অর্থ-প্রাচুর্যে লোভ নেই। সে অনৈতিকভাবে অর্থ উপার্জন না সাদামাটা জীবনযাপন করতে চায়।
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের মধ্যে মূল্যবোধ জাগাতে চেয়েছেন। তিনি চেয়েছেন মানুষ যেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে মুক্তিলাভ করে। উদ্দীপকের ২য় বন্ধুর মানসিকতায় সেই সুরই প্রকাশ পেয়েছে। এই বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।