1 Answers

"উদ্দীপকের সাইমন তারিকের প্রচেষ্টাই 'বই পড়া' প্রবন্ধের মূল সুর"- মন্তব্যটি যথার্থ।

শিক্ষা হচ্ছে আনন্দের মাধ্যমে অর্জিত জ্ঞান। এই জ্ঞান মানুষের জীবন ও জগতের কল্যাণ সাধন করে। জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। তাই যথার্থ শিক্ষিত হতে হলে মানুষকে বই পড়তে হয় এবং সাহিত্যচর্চা করতে হয়।

উদ্দীপকের সাইমন তারিক একজন প্রকৃত শিক্ষিত শিক্ষক। বই পড়ার প্রতি তার প্রবল অনুরাগ। লাইব্রেরির গুরুত্বও তিনি অনুধাবন করেছেন। তাই নিজ উদ্যোগে নিজ বাড়িতে তিনি একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছেন। এই গ্রন্থাগারের মাধ্যমে তিনি আশেপাশের মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আপ্রাণ চেষ্টা করেন। 'বই পড়া' প্রবন্ধের লেখকও শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন। কারণ যথার্থ শিক্ষিত হতে হলে বই পড়ার বিকল্প নেই। আর এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন। যাতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। 

''বই পড়া' প্রবন্ধের মূল সুর হলো বই পড়া এবং সাহিত্যচর্চার মাধ্যমে জীবনকে আলোকিত করা। উদ্দীপকের সাইমন তারিকের প্রচেষ্টার মধ্য দিয়ে এই বিষয়টি প্রকাশ পেয়েছে। তাই বলা যায় যে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

4 views

Related Questions