1 Answers

উদ্দীপকে বর্ণিত উপাদানটি হলো উদ্ভিদ হরমোন বা ফাইটোহরমোন। বাগান কর্মীর কার্যক্রমকে ত্বরান্বিতকরণে ফাইটোহরমোনের ভূমিকা নিচে বর্ণনা করা হলো-

অক্সিন: অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায় ও ফলের অকাল ঝরে পড়া রোধ হয়। এছাড়াও অভিস্রবণ ও শ্বসন ক্রিয়ার হার বৃদ্ধি পায়। বীজহীন ফল উৎপাদনে এর ব্যবহার রয়েছে।
জিবেরেলিনঃ এর প্রভাবে, উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। ফলে উদ্ভিদের কাণ্ড দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। ফুল ফোটাতে এবং বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমাতে এবং অঙ্কুরোদগমে এর কার্যকারিতা রয়েছে।
সাইটোকাইনিন: কোষের বৃদ্ধি, অঙ্গের বিকাশ সাধন, বীজ ও অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গকরণে ও বার্ধক্য বিলম্বিতকরণে সাইটোকাইনিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইথিলিন: এটি ফল পাকাতে সাহায্য করে এবং ফুল ও ফল সৃষ্টির সূচনা করে।

4 views

Related Questions