1 Answers
ছাত্রদের কার্যক্রমটি হলো পরিকল্পনা প্রণয়ন।
পরিকল্পনা ব্যবস্থাপনার প্রথম কাজ। এটি ভবিষ্যৎ কার্যক্রমের দিক- নির্দেশনা দেয়। এর মাধ্যমে ব্যবসায় সংগঠনের পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে 'কী কাজ, কে, কীভাবে, কখন করবে প্রভৃতি বিষয় নির্ধারণ করা হয়।
উদ্দীপকে সিলেটের কখগ স্কুলের দশম শ্রেণির ছাত্ররা জাফলং যাওয়ার সিদ্ধান্ত নেয়। এ যাত্রায় মোট কত খরচ হবে, কে-কোন কাজ করবে, কীভাবে করবে, কতজন যাবে প্রভৃতি তারা আগে থেকে ঠিক করে নিয়েছে। তারা এ নির্দেশিকা অনুযায়ী ভ্রমণ যাত্রা সম্পন্ন করেছে। এক্ষেত্রে প্রত্যেকের কাজ নির্দিষ্ট থাকায় তা যথাযথভাবে হয়েছে। কিন্তু প্রত্যেকের দায়িত্ব পূর্বনির্ধারিত না থাকলে জাফলং যাত্রায় সমস্যা তৈরি হতো। এ ধরনের কাজের সাথে পরিকল্পনা প্রণয়নের মিল আছে। সুতরাং, কখগ স্কুলের দশম শ্রেণির ছাত্ররা জাফলং যাওয়ার আগে পরিকল্পনা প্রণয়ন করে।