1 Answers
ছাত্রদের দেখা নদীটির নাম পদ্মা। এ নদীর গতিপথ নিম্নরূপ- উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশের উত্তরাঞ্চলে একদল ছাত্র শিক্ষাসফরে গিয়ে একটি বড় নদী দেখতে পায়। নদীটি হিমালয় পর্বতগুলো হতে উৎপন্ন হয়েছে। তাদের দেখা এ নদীটি হলো পদ্মা যা উদ্দীপকের বর্ণনায় ওঠে এসেছে।
পদ্মানদী ভারত ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এর উৎপত্তিস্থল মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে। উত্তর ভারতে কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে। গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। পদ্মা নদী কুষ্টিয়া জেলার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এটি আরও দক্ষিণে চাঁদপুরের নিকট, মেঘনায় পতিত হয়েছে। পদ্মা-মেঘনার যৌথ প্রবাহ মেঘনা নামে নোয়াখালী বরিশাল হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পরিশেষে বলা যায়, ছাত্রদের দেখা নদীটি হলো বাংলাদেশের উত্তরের একটি বড় নদী পদ্মা নদী।