1 Answers

উদ্দীপকের রহিম ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার নৌপথে প্রধানত যে নদীটি ব্যবহার করেছে তা হলো পদ্মানদী।

পদ্মানদী ভারত ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এর উৎপত্তিস্থল মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে। উত্তর ভারতে কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে। গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। পদ্মা নদী কুষ্টিয়া জেলার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এটি আরও দক্ষিণে চাঁদপুরের নিকট মেঘনায় পতিত হয়েছে। পদ্মা-মেঘনার যৌথ প্রবাহ মেঘনা নামে নোয়াখালী বরিশাল হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

উদ্দীপকে রহিম ঢাকা থেকে নদীপথে কুষ্টিয়া যাওয়ার ব্যবহৃত নদীটিই হচ্ছে পদ্মা নদী। যা আলোচনার মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে।

5 views

Related Questions