1 Answers
উদ্দীপকের ঘটনা-১ এ শান্তদের দেখা নদীটির নাম হলো কর্ণফুলী নদী।
উদ্দীপকে দেখা যায় যে, শান্ত বন্ধুদের নিয়ে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বনভোজনে যেয়ে এমন একটি নদী দেখতে পায়, যাকে কেন্দ্র করে এক ধরনের শক্তি উৎপন্ন হয়। অপরদিকে, কর্ণফুলী নদী বাংলাদেশ- ভারতের একটি আন্তঃসীমান্তীপত নদী যা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদী। আবার বাংলাদেশের কাপ্তাই নামক স্থানে এ কর্ণফুলী নদীতে দেশের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। স্পষ্টত উদ্দীপকের ইঙ্গিতপূর্ণ নদীটির অবস্থান ও এর বিশেষত্বের সাথে কর্ণফুলী নদীই একমাত্র প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, উক্ত নদীটি হলো কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরামে অবস্থিত লুসাই পাহাড়ে। বাংলাদেশে নদীটির গতিপথ চট্টগ্রাম বিভাগেই সীমাবদ্ধ। ৩২০ কি.মি. দৈর্ঘ্যের নদীটি রাঙামাটি হয়ে চট্টগ্রাম শহরের খুব কাছ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর প্রধান উপনদী হচ্ছে কাপ্তাই, হালদা, কাসালাং ও রাঙখিয়াং। রাঙামাটি জেলার একাংশে এটি ভারত-বাংলাদেশের সীমানা নির্ধারণ করেছে।