1 Answers

বাংলাদেশের অনেক নদীর উৎপত্তি ভারতে হওয়ায় সেখানে বেশকিছু নদীতে বাঁধ দেওয়ায় বাংলাদেশে গ্রীষ্মকালে ব্যাপক পানির সমস্যা দেখা দেয়। তার মধ্যে ফারাক্কা বাঁধ অন্যতম। এটি ভারতের অভ্যন্তরে গঙ্গা নদীতে অবস্থিত। আর নদীটিই বাংলাদেশে পদ্মা নামে পরিচিত হওয়ায় বাঁধের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ভয়াবহ সমস্যার সম্মুখীন হচ্ছে ফলে পদ্মাসহ উত্তরাঞ্চলের সব নদীতেই নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে রাজশাহী হতে গোয়ালন্দের আগ পর্যন্ত আশপাশের কয়েকটি জেলাতেই পানি চরম সংকট দেখা দেয়। তাছাড়া পদ্মা নদীর শাখা নদী ও উপনদীগুলো পানির অভাবে শুকিয়ে যাচ্ছে বিধায় এ নদীগুলোর উপর নির্ভর আশপাশের অঞ্চলগুলোতেও পানির তীব্র সংকট দেখা দিচ্ছে। এর ফলে পরিবেশের ভারসাম্যের ওপর পানির অপ্রতুলতার কারণে নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। সেচসহ নানা কাজে কোনো কোনো নদী থেকে পাম্প দিয়ে প্রচুর পানি উত্তোলনের ফলে মূল নদীতেই পানি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। সাধারণত গ্রীষ্ম ও শীতকালে এ নদীতে পানি প্রবাহ কমে যাওয়ার কারণে নদী ধীরে ধীরে নাব্যতা হারিয়ে ফেলছে। উদ্দীপকের আলোচনায় এ বিষয়টিই ফুটে উঠেছে। নদীতে বাঁধ দেওয়ার কারণেই এমনটি ঘটেছে।

পরিশেষে বলা যায়, পদ্মা নদীর উত্তরে বাঁধ দেওয়ার কারণেই এসব অঞ্চলের সমাজ, অর্থনীতি ও জনজীবন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

5 views

Related Questions