উদ্দীপকে উল্লিখিত পাঁচটি অঞ্চলের নাম ও যেকোনো একটি অঞ্চলের মাটির বৈশিষ্ট্য বর্ণনা করো। (প্রয়োগ)
7 views
1 Answers
উদ্দীপকে উল্লিখিত পাঁচ অঞ্চলের নাম হলো- i. দোআঁশ ও পলি দোআঁশ মাটি অঞ্চল, ii. কাদা মাটি অঞ্চল, iii. বরেন্দ্র ও মধুপুর অঞ্চল, iv. পাহাড়ি ও পাদভূমি অঞ্চল, v. উপকূলীয় অঞ্চল। নিম্নে দোআঁশ ও পলি দোআঁশ মাটি অঞ্চলের বর্ণনা দেওয়া হলো-
এ অঞ্চলের ভূমির মাটি দোআঁশ থেকে পলি দোআঁশ প্রকৃতির। উঁচু ভূমি থেকে মাঝারি নিচু ভূমি এ অঞ্চলের অন্তর্ভুক্ত। দোআঁশ অঞ্চলের মাটিতে জৈব পদার্থের মাত্রা অল্প থেকে মাঝারি। এর অম্লাত্মক ও ক্ষারত্মক মাত্রা ৫.২ হতে ৬.২ পর্যন্ত। পলি দোআঁশ অঞ্চলের মাটিতে জৈব পদার্থের মাত্রা খুবই সামান্য। অম্লাত্মক ও ক্ষারত্মক মাত্রা ৪.৯ হতে ৬.১ পর্যন্ত।
উপরিউক্ত অঞ্চলের মাটিতে প্রায় সব ধরনের ফসল ফলানো যায়।
7 views
Answered