1 Answers
উদ্দীপকে শিক্ষক শ্রেণিকক্ষে কার্বোহাইড্রেট ও ফ্যাটের পরিপাক সম্পর্কে আলোচনা করলেন। নিম্নে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-
শক্তির প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাকের মাধ্যমে সরল উপাদানে পরিণত হয়, পরে শক্তি উৎপন্ন করে। দেহে মনোস্যাকারাইডের কোনো পরিপাকের প্রয়োজন হয় না। এরা রক্তে সরাসরি বিশ্লেষিত হয়। ডাইস্যাকারাইড ভেঙ্গে দুটি মনোস্যাকারাইড ও পলিস্যাকারাইড ভেঙে প্রথমে ডাইস্যাকারাইড ও পরে মনোস্যাকারাইডে পরিণত হয়।
খাদ্য উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি তাপ ও শক্তি সরবরাহ করে ফ্যাট। এজন্য ফ্যাটকে ঘনীভূত শক্তির উৎস বলা হয়। ফ্যাট জাতীয় খাদ্য ভেঙে গ্লিসারল ও ফ্যাটি এসিডে পরিণত হয়। পাকস্থলিতে পিত্তলবর্ণের অভাব থাকায় এখানে ফ্যাট সম্পূর্ণ পরিপাক হয় না।