1 Answers
খাদ্য দেহের গ্রহণ উপযোগী হয় পরিপাকের মাধ্যমে। খাদ্যের বৃহৎ ও জটিল অণুগুলো বিভিন্ন ধরনের এসিড ও এনজাইমের সাহায্যে ধাপে ধাপে বিক্রিয়ার মাধ্যমে ক্ষুদ্র ও সরল উপাদানে পরিণত হয়। খাদ্যের এই জটিল থেকে সরল উপাদানে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পরিপাক ক্রিয়া বলে।
5 views
Answered