উদ্দীপকে উল্লিখিত সমস্যা দুটির মধ্যে কোনটি অনিরাময়যোগ্য যুক্তিসহ ব্যাখ্যা করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের সমস্যা দুটির মধ্যে একটি হলো হাসান সাহেবের মাথাব্যথা, বুক ধরফড় এবং অস্থিরতা অনুভব। অর্থাৎ হাসান সাহেবের এ সমস্যাটি হলো উচ্চ রক্তচাপজনিত। অন্য সমস্যাটি হলো তার মেয়ে মুনের গিটে ব্যথা, ফুলে যাওয়া ও ত্বকে লালচে ভাব দেখা দেওয়া। এ লক্ষণগুলো বাতজ্বরের লক্ষণ। তাই মুনের সমস্যাটি হলো বাতজ্বর। সুতরাং উদ্দীপকের সমস্যা দুটির মধ্যে উচ্চ রক্তচাপ অনিরাময়যোগ্য। কিন্তু বাতজ্বর নিরাময়যোগ্য। স্ট্রেপটোকক্কাস অণুজীবের সংক্রমণেই বাতজ্বর হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় এ রোগ সনাক্ত করা গেলে পেনিসিলিন নামক এন্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেলে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ বাতজ্বর নিরাময়যোগ্য। কিন্তু উচ্চ রক্তচাপ নিরাময়যোগ্য নয়। কারণ এটি বংশ পরম্পরায় আসতে থাকে। অর্থাৎ এ সমস্যাটি ক্রোমোসোমের জিনের মাধ্যমে নতুন বংশধরদের মাঝে দেখা দেয়। তাই বাবা বা মায়ের উচ্চ রক্তচাপ থাকলে সাধারণত সন্তানদের এ সমস্যাটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু এটি মূলত বংশ পরম্পরায় বাহিত হয় ও জিন দ্বারা নিয়ন্ত্রিত তাই এটি অনিরাময়যোগ্য। কেবলমাত্র বিভিন্ন ধরনের ওষুধ নিয়মিত সেবনের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়।
সুতরাং উপরের সমস্যা দুটির বিশ্লেষণ বা ব্যাখ্যা থেকে বোঝা যায় যে বাতজ্বর নিরাময়যোগ্য হলেও উচ্চ রক্তচাপ সম্পূর্ণভাবে অনিরাময়যোগ্য।