1 Answers
হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে উল্লিখিত পরিবার দুটির শিশুরা অবস্থানগত কারণেই ভিন্ন আচরণের হয়েছে।
উদ্দীপকে ইকবাল সাহেবের পরিবারটি একক পরিবার এবং তার বোন শামীমার পরিবারটি হলো যৌথ পরিবার। অবস্থানগত কারণে দুটি পরিবারে আলাদা আলাদা পারিবারিক পরিবেশ বিরাজ করে। বাংলাদেশের শহর সমাজ কাঠামোর বৈশিষ্ট্য হলো- একক পরিবার কাঠামো, শিল্পভিত্তিক অর্থনীতি, জটিল সমাজজীবন, শহরের সংস্কৃতি ও মানুষের মধ্যে সামাজিক সম্পর্কের দূরত্ব প্রভৃতি। পরিবেশের এরূপ বিভিন্ন উপাদানের সাথে ব্যক্তির আচরণিক ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটে। তদুপ বাংলাদেশের গ্রাম সমাজ কাঠামোর বিশেষ বৈশিষ্ট্য হলো- যৌথ পরিবার কাঠামো, কৃষিভিত্তিক অর্থনীতি, পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠতা, সহজ-সরল জীবনযাপন, জীবনযাত্রায় সামাজিক প্রথা ও লোকাচারের প্রভাব প্রভৃতি। তাছাড়া এ সমাজ কাঠামোতে দেখা যায়, প্রতিবেশীসুলভ আচরণ, ধর্মীয় আচার-আচরণের প্রতি গভীর মনোযোগ। গ্রামের শিশু-কিশোরেরা এ বৈশিষ্ট্যপূর্ণ পরিবেশেই বড় হতে থাকে।
তাই বলা যায়, উদ্দীপকে শহর ও গ্রামীণ সমাজের যে একক ও যৌথ পরিবারের সন্তানরা বেড়ে উঠেছে তাদের অবস্থানগত কারণেই আচরণে ভিন্নতা পরিলক্ষিত হয় বলে আমি মনে করি।