তুমি কি মনে কর, উদ্দীপকে উল্লেখিত শাহীন ও জাহিদের পরিবার একই ধরনের? বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে উল্লেখিত শাহীন ও জাহিদের পরিবার একই ধরনের বলে আমি মনে করি না।
মানুষ পরিবারে বসবাস করলেও সব পরিবারের প্রকৃতি ও গঠন কাঠামো একরকম নয়। কতগুলো নীতির ভিত্তিতে পরিবারকে নানা ভাগে ভাগ করা হয়। এগুলোর অন্যতম নীতি হলো বংশ গণনা ও নেতৃত্ব। এ নীতির ভিত্তিতে পরিবার দুই ধরনের। যথা- পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার।
পিতৃতান্ত্রিক পরিবারে পিতা, স্বামী বা বয়স্ক কোনো পুরুষ পরিবারের কর্তা হন এবং পরিবারের সামগ্রিক ব্যবস্থাপনায় দায়িত্ব তার ওপর ন্যস্ত থাকে। এ ধরনের পরিবারে পুরুষের দিক থেকেই বংশপরিচয় নির্ধারিত হয়। উদ্দীপকে বর্ণিত শাহীন ও তার পরিবারের সদস্যরা শাহীনের বৃদ্ধ বাবার পরিচয়ে পরিচিতি লাভ করেছে। এছাড়া শাহীনের বাবাই সংসারের যাবতীয় ব্যয়ভার বহন করেন এবং পরিবারে সর্বক্ষেত্রে তার মতামত প্রতিফলিত হয়, যা মূলত পিতৃতান্ত্রিক পরিবারের অনুরূপ। অন্যদিকে মাতৃতান্ত্রিক পরিবারে মা-ই পরিবারের নেতৃত্ব দেন এবং যাবতীয় ব্যয়ভার বহন করেন। উদ্দীপকে বর্ণিত জাহিদের পরিবারের ক্ষেত্রেও দেখা যায়, জাহিদের মায়ের উপার্জনেই সংসার পরিচালিত হয় এবং মায়ের পছন্দ করা স্কুলেই জাহিদ ভর্তি হয়। অর্থাৎ জাহিদের পরিবারে তার মা-ই নেতৃত্ব দেন এবং পরিবারের ব্যয়ভার বহন করেন, যা মূলত মাতৃতান্ত্রিক পরিবারের অনুরূপ।
উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, শাহীনের এবং জাহিদের পরিবার মাতৃতান্ত্রিক। অর্থাৎ তাদের পরিবার একই ধরনের নয়, বরং সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির।