1 Answers

হ্যাঁ, আমি মনে করি, শওকত ইকবাল শাহীন বাংলাদেশের প্রশাসনের চতুর্থ স্তরে অবস্থান করে তার দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশের সর্বপ্রথম স্তরে রয়েছে কেন্দ্র। সচিবালয় বাংলাদেশ প্রশাসনিক ব্যবস্থার কেন্দ্রে অবস্থিত। এটি বাংলাদেশ সরকারের কার্যকলাপের মূল উৎস। সরকারি যাবতীয় সিদ্ধান্ত সর্বপ্রথম সচিবালয়ে গৃহীত হয়। কেন্দ্রের পরেই বাংলাদেশে বিভাগীয় প্রশাসনের স্থান। বিভাগীয় কমিশনার বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন প্রধান কর্মকর্তা। তিনি একজন যুগ্ম সচিবের সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তা। বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদের কার্যাবলি তদারকি করেন। তিনি বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের সাথে সংযোগ স্থাপনের সেতুবন্ধন। জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তর। জেলা প্রশাসককে কেন্দ্র করে জেলার সমগ্র শাসন আবর্তিত হয়। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য ও প্রশাসনের প্রবীণ কর্মকর্তা। বিভাগীয় কমিশনারের পরই শওকত ইকবাল শাহীনের স্থান। আমাদের দেশে উপজেলা প্রশাসন একটি গুরুত্বপূর্ণ ও চতুর্থ প্রশাসনিক স্তর। উপজেলার প্রশাসনিক কর্মকর্তা হচ্ছেন - উপজেলা নির্বাহী অফিসার; যিনি জেলা প্রশাসক ও জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা প্রেরিত আদেশ এবং অন্যান্য কাজের সমন্বয় করে থাকেন। উদ্দীপকের সাথে বাংলাদেশের প্রশাসনের চতুর্থ স্তর অর্থাৎ উপজেলা প্রশাসনের মিল রয়েছে। তাই বলা যায়, শওকত ইকবাল শাহীন বাংলাদেশের প্রশাসনের চতুর্থ স্তরে অবস্থান করে দায়িত্ব পালন করছেন।

5 views

Related Questions