1 Answers

দৃশ্যকল্প-২ এ বর্ণিত রহমানের কর্মকাণ্ডে উজ্জীবিত হয়ে একজন
নাগরিক সমাজে যথাযথ দায়িত্ব পালনে অনুপ্রাণিত হবে বলে আমি মনে করি। রাষ্ট্রের কাছে নাগরিকের যেমন অধিকার রয়েছে, তেমনি সমাজ তথা রাষ্ট্রের প্রতিও নাগরিকের দায়িত্ব বা কর্তব্য রয়েছে। কর্তব্য পালন ব্যতীত শুধু অধিকার ভোগ করা প্রত্যাশিত নয়। বিভিন্ন প্রকার অধিকার প্রদানের মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের নিজের প্রতি অনুগত ও দায়িত্বশীল করে তোলে। রাষ্ট্র প্রদত্ত অধিকারের মাধ্যমে নাগরিকের জীবন বিকশিত হয়। এর বিনিময়ে রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা, নিয়মিত কর প্রদান করা, আইন মান্য করা এবং রাষ্ট্র প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন নাগরিকের কর্তব্য। দৃশ্যকল্প-২ এ সমাজ তথা রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনের বিষয়টিই প্রতিফলিত হয়েছে।
দৃশ্যকল্প-২ এ লক্ষ করা যায়, রিকশাচালক রহমানের রিকশায় একদিন এক
ব্যক্তি একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগটি দেখার পর রহমান লোকটিকে খোঁজাখুঁজি করে। পরে ব্যাগের ভেতরে লোকটির ঠিকানা পেয়ে ব্যাগটি তাকে ফেরত দেয়। এরকম একটি ভালো কাজের পুরস্কার হিসেবে রহমানকে লোকটি টাকা দিতে চাইলেও সে নিতে রাজি হয়নি। এ থেকে বোঝা যায়, 'সমাজের প্রতি দায়িত্ব পালনের কর্তব্যবোধ থেকেই রহমান ব্যাগটি মালিককে ফেরত দিয়েছে এবং এজন্য টাকা নিতে অস্বীকৃতি জানিয়েছে। রহমানের এরূপ কর্মকাণ্ড সমাজের প্রতি যথাযথ দায়িত্ব পালনেরই উদাহরণ।
পরিশেষে বলা যায়, একজন রিকশাচালক হিসেবে রহমান সমাজের প্রতি দায়িত্ব পালনের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা নিঃসন্দেহে একজন নাগরিককে অনুরূপভাবে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।

4 views

Related Questions