1 Answers
উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো মানবদেহের পাম্পযন্ত্র হৃৎপিণ্ড। রক্ত সংবহনের ক্ষেত্রে হৃৎপিণ্ডের ডান বা বাম অলিন্দদ্বয় প্রসারিত হলে দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিন্ডে প্রবেশ করে। যেমন- উর্ধ্ব মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। ঠিক একই সময়ে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দদ্বয়ের সংকোচনের ফলে ডান অলিন্দ- নিলয় ছিদ্রপথে ডান অলিন্দ হতে রক্ত ট্রাইকাসপিড ভালভ দিয়ে ডান নিলয়ে এবং বাম অলিন্দ হতে রক্ত বাইকাসপিড ভালভ দিয়ে বাম নিলয়ে প্রবেশ করে। এরপর কপাটিকা দুটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নিলয়দ্বয় সংকুচিত হলে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে এবং এখানে পরিশোধিত হয়। ঠিক একই সময়ে বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনি পথে সারাদেহে পরিবাহিত হয়।
এভাবে, হৃৎপিণ্ডের পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে রক্ত সংবহন প্রক্রিয়া অব্যাহত থাকে।