1 Answers
উদ্দীপকে উল্লেখিত শ্রেণির পরিবারে অর্থাৎ যৌথ পরিবারে বসবাসের সুবিধা ও অসুবিধা দুটিই রয়েছে।
পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই শ্রেণিতে ভাগ করা যায়। যথা- একক ও যৌথ পরিবার। একক পরিবার মা-বাবা ও ভাই- বোন নিয়ে গঠিত হয়। যৌথ পরিবারে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে। একক পরিবার ছোট হয়ে থাকে। যৌথ পরিবার বড় পরিবার।
একক পরিবারে যেহেতু উপার্জনকারী নিজের পছন্দমতো খরচ করতে পারেন তাই শিশুর চাহিদা পূরণ করা সহজ হয়, যা শিশুর সুষ্ঠু বিকাশে সহায়ক। অপরদিকে যৌথ পরিবারে ব্যক্তিগত সুবিধা না থাকায় অনেক সময় শিশুর অনেক চাহিদা পূরণ করা সম্ভব হয় না, যা শিশুর বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। আবার একক পরিবারে সদস্য সংখ্যা কম থাকায়, শিশুরা অনেক সময় একাকিত্বে ভোগে। কিন্তু যৌথ পরিবারে সদস্য সংখ্যা বেশি থাকায় শিশুরা কখনো একাকিত্বে ভোগে না। তাই তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে। একক পরিবারে শিশুদের মধ্যে আত্মকেন্দ্রিক মনোভাব গড়ে ওঠে। কিন্তু যৌথ পরিবারে সকলে মিলেমিশে থাকা এবং কাজ ভাগ করে নেওয়ার মানসিকতা তৈরি হয়, যা শিশুর সুষ্ঠু বিকাশকে সাহায্য করে।
পরিশেষে বলা যায়, যৌথ পরিবারে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে।