1 Answers
হ্যাঁ, আমি মনে করি, মা-বাবা ও ভাইদের এমন আচরণের কারণে বিল্লালের মতো অনেক ছাত্রই বিদ্যালয় থেকে বঝরে পড়ছে। কেননা শিশুর সবচেয়ে কাছের মানুষ মাতা-পিতা। আবার মাতা-পিতা এ দুজনার মধ্যে অধিকতর হলেন 'মা'। স্বভাবতই সামাজিকীকরণের সূত্রপাত ঘটে মা হতেই। মা শিশুর খাদ্যাভ্যাস গঠন ও ভাষা শিক্ষার প্রথম মাধ্যম। মা শৈশবে শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করবেন, শিশুর পরবর্তী জীবনের আচরণে এর প্রভাব লক্ষ করা যাবে। মায়ের ঘুমপাড়ানি গান, বর্ণ শিক্ষার কৌশল, ছড়া শিক্ষা অনেক বিষয়ই আমরা অতীত অভিজ্ঞতা ও শিখনের ফল হতে নিজ পরিবারে প্রয়োগ করে থাকি। আমাদের সমাজের কোনো কোনো পরিবারে বাবা উপার্জন করেন। আবার মা-বাবা উভয়েই উপার্জন করেন। সংসার পরিচালনায় অনেক নিয়মনীতি প্রয়োগ করতে হয়। পিতামাতার এ স্বতন্ত্র আচরণ ও মূল্যবোধ শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলে। শিশুর আত্মপ্রত্যয়ী মনোভাব ও জেদিভাব পিতামাতার আচরণের ফল। এভাবে পরিবারের অন্যান্য সদস্য যেমন- ভাই-বোন, চাচা-চাচি, চাচাতো ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানি ও নিকট আত্মীয়স্বজনের নিকট হতে শিশুর জীবনে অনেক আচরণিক বিষয় রেখাপাত করে। যা শিশুর আত্মধারণাকে সমৃদ্ধ ও ব্যক্তিকে সুন্দর করে তোলে। অর্থাৎ পরিবারের সদস্যদের আচরণ শিশুর ওপর প্রতিফলিত হয়। কিন্তু উদ্দীপকে বিল্লালের ক্ষেত্রে পরিবারের হেয়ালি ও অবহেলা প্রকাশ পেয়েছে।
তাই বলা যায়, পরিবারের সদস্যদের কাঙ্ক্ষিত ভূমিকা অনুপস্থিতির কারণেই বিল্লালের মতো ছাত্ররা অকালেই ঝরে পড়ে।