1 Answers

উদ্দীপকে বঙ্গ জনপদের কথা বলা হয়েছে।

বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। অতি প্রাচীন পুঁথিতে একে মগধ ও কলিঙ্গ জনপদের প্রতিবেশী বলা হয়েছে। মহাভারতের বর্ণনা হতে বোঝা যায় যে, বঙ্গ, পুণ্ড ও তাম্রলিপ্তের সংলগ্ন দেশ। চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, চালুক্য রাজা ও রাষ্ট্রকূটদের শিলালিপি এবং কালিদাসের গ্রন্থে এ জনপদের বর্ণনা পাওয়া যায়। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ নামে একটি জনপদ গড়ে উঠেছিল। অনুমান করা হয়, এখানে 'বং' নামে এক জাতি বাস করত। তাই এই জনপদটি পরিচিত হয় 'বঙ্গ' নামে। 

সাক্ষ্য প্রমাণ থেকে মনে হয়, গঙ্গা ও ভাগিরথীর মাঝখানের অঞ্চলকেই বঙ্গ বলা হতো। আর এ বঙ্গ থেকেই বাঙালি জাতির উৎপত্তি।

উদ্দীপকের লিপি গঙ্গা ও ভাগিরথীর মাঝখানে অবস্থিত একটি প্রাচীন জনপদের কথা জানতে পারে। উপরের আলোচনায় স্পষ্ট, এখানে বঙ্গ জনপদের কথা বলা হয়েছে।

4 views

Related Questions