1 Answers
উদ্দীপকে ১নং তালিকায় বঙ্গ জনপদকে উল্লেখ করা হয়েছে।
মহাভারতের উল্লেখ হতে বোঝা যায় যে, বঙ্গ জনপদটি বঙ্গ, পুণ্ড্র, তাম্রলিপ্ত ও সুক্ষের সংলগ্ন দেশ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে 'বঙ্গ' নামে বঙ্গ জনপদটি গড়ে উঠেছিল। অনুমান করা হয় যে, 'বং' নামে এক জাতির বসবাস ছিল বলে এ জনপদটি বঙ্গ নামে পরিচিত হয়। মূলত গঙ্গা ও ভাগিরথীর মাঝখানের অঞ্চলকেই বঙ্গ বলা হত। পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ জনপদ দুভাগে বিভক্ত হয়ে উত্তর বঙ্গ ও দক্ষিণ বঙ্গ নামে পরিচিত হয়। পরবর্তীকালে সেন আমলেও বঙ্গের দুটি ভাগ পরিলক্ষিত হয় যথা- 'বিক্রমপুর' জেলার পশ্চিমাঞ্চল ও 'নাব্য'। বৃহত্তর বগুড়া, ময়মনসিংহ, পাবনা, ফরিদপুর, ঢাকা, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর কিছু অংশ নিয়ে বঙ্গ গঠিত হয়েছিল।
উদ্দীপকের ১নং তালিকায় উল্লেখিত স্থানসমূহ হলো বগুড়া, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা। যা প্রাচীন বঙ্গ জনপদকে নির্দেশ করে।