1 Answers

'আহসানুত তাকাসিম ফি মারিফাতুল আকালিম' গ্রন্থখানি ভূগোলবিদ আল মোকাদ্দেসি'র। তাঁর নাম মুহাম্মদ, পিতার নাম আহমাদ। তিনি ৯৪৬ খ্রিষ্টাব্দে বাইতুল মোকাদ্দাস এলাকায় জন্মগ্রহণ করেন। তাই তিনি আল মোকাদ্দেসি নামে পরিচিত। একজন মুসলিম পরিব্রাজক ও ভূগোলবিদ ছিলেন। তিনি স্পেন, ভারতবর্ষ ও সিজিস্তান ব্যতীত সমগ্র মুসলিম পৃথিবী ভ্রমণ করেন। দীর্ঘ বিশ বছরের ভ্রমণ অভিজ্ঞতার আলোকে তিনি ৯৮৫ পৃষ্ঠার একটি গ্রন্থ রচনা করেন। তাঁর গ্রন্থের নাম হলো 'আহসানুত তাকাসিম ফি মারিফাতুল আকালিম'। এ মনীষী ১০০০ খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন।

6 views

Related Questions