1 Answers
এম এ সামাদের শিল্পটি হলো উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প।
এ শিল্পের জমি ও কারখানা ভবন ছাড়াও স্থায়ী সম্পদের মূল্য ৫০ লক্ষ থেকে ১০ কোটি টাকা হয়। এ শিল্পের শ্রমিক সংখ্যা ২৫ থেকে ৯৯ হয়।
উদ্দীপকের এম এ সামাদ তামা ও কাঁসার তৈজসপত্র তৈরির একটি কারখানা স্থাপন করেন। শিল্পটি স্থাপনে তার বিনিয়োগের পরিমাণ ৫ কোটি টাকা। তার কারখানায় ৭০-৮০ জন শ্রমিক কাজ করছেন। তার প্রতিষ্ঠিত শিল্পের বৈশিষ্ট্যগুলোর সাথে উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পের মিল আছে। সুতরাং, বিনিয়োগের পরিমাণ, উৎপাদন ও শ্রমিক সংখ্যা বিবেচনায় এম এ সামাদের শিল্পটিকে উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প বলা যায়।
4 views
Answered