উদ্দীপকে ৯ম শ্রেণির ছাত্রীরা লক্ষ্য অর্জনের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে তা বর্ণনা করো। (প্রয়োগ)
1 Answers
৯ম শ্রেণির ছাত্রীরা বিদায় অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিলো। গৃহ ব্যবস্থাপনায় যেমন কতগুলো ধাপের মাধ্যমে কোনো লক্ষ্য অর্জিত হয়, তেমনি তারাও কতগুলো ধাপ অনুসরণের মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করলো। গৃহ ব্যবস্থাপনায় প্রথমেই একটি লক্ষ্য স্থির করা হয়। বিভিন্ন সদস্যদের মতামত যাচাই করে ও প্রত্যেকের সুবিধা-অসুবিধা যাচাই করে পরিকল্পনা করতে হয়। ৯ম শ্রেণির ছাত্রীরাও অনুষ্ঠান কোথায় হবে, কীভাবে হবে, কী রান্না হবে, যাতায়াত ব্যবস্থা ইত্যাদি পরিকল্পনা করে। তারা সংগঠন ধাপ অনুযায়ী কে কোন কাজ করবে, কোথায় ও কীভাবে কাজ করা হবে, কী কী সম্পদ ব্যবহার করা হবে তা স্থির করে। এরপর তারা নিয়ন্ত্রণ ধাপ অনুযায়ী প্রত্যেকে নিজ নিজ কাজ শুরু করে এবং সময়মতো কাজ হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করে। অনুষ্ঠান শেষে তারা নিজেদের কাজের মূল্যায়ন করে। এটি গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ। সুতরাং ছাত্রীদের অনুষ্ঠানের পরিকল্পনার ধাপসমূহের সাথে গৃহ ব্যবস্থাপনার ধাপসমূহের সাদৃশ্য রয়েছে।