1 Answers

মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে অভয়াশ্রম তৈরি এবং মৎস্য সংরক্ষণ আইন প্রণয়ন।
মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার মাছের অভয়াশ্রম তৈরি করেছে। মৎস্য অভয়াশ্রমে কোনো জলাশয় বা এর একটি নির্দিষ্ট অংশ বছরের নির্দিষ্ট সময় বা সারাবছর বা দীর্ঘমেয়াদের জন্য নিষিদ্ধ করা হয়। বর্তমানে দেশের বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে প্রায় ৫০০টির মতো অভয়াশ্রম পরিচালনা করা হচ্ছে। মাছের চাহিদা বৃদ্ধির ফলে জেলেরা দেশের বিভিন্ন জলাশয় হতে ছোট বড় সব ধরনের মাছ ধরে ফেলছে।
মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য যেন কমে না যায় বরং বৃদ্ধি পায় বা একটি গ্রহণযোগ্য পর্যায়ে থাকে সেজন্য সরকার মাছের আকার, প্রজনন বৃদ্ধির সময় ও বিচরণক্ষেত্র প্রভৃতি বিষয়ে কতিপয় বিধিনিষেধ আরোপ করে ১৯৫০ সালে "মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০" প্রণয়ন করে।

5 views

Related Questions