1 Answers

রিমনের চাচা রিমনকে মাছের গ্রহণ উপযোগী সম্পূরক খাদ্য প্রদানের পরামর্শ দেয়।
মাছের দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য মাছ পুকুরের প্রাকৃতিক পরিবেশে উৎপাদিত বিভিন্ন খাদ্য উপাদান গ্রহণ করে। কিন্তু মাছ চাষ করতে গেলে এর উৎপাদন পদ্ধতি অনুসরণ করা জরুরি। কারণ মাছ চাষে পুকুরে মাছের ঘনত্ব ও দ্রুত বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রাখতে হয়। শুধু প্রাকৃতিক খাদ্য মাছের লাভজনক উৎপাদনের জন্য যথেষ্ট নয়। এজন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি বাহির থেকে তৈরিকৃত সম্পূরক খাদ্য মাছকে দিতে হয়। সম্পূরক খাদ্য মাছের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয় যা মাছের উৎপাদন বৃদ্ধিতে বিশেষ। সহায়ক ভূমিকা পালন করে।
উপরের আলোচনা হতে বলা যায়, রিমনের চাচার পরামর্শ মাছের উৎপাদন বৃদ্ধিতে বিশেষ সহায়ক।

5 views

Related Questions