1 Answers

জাহিদের চাচা 'ক' দেশের নাগরিকত্ব অর্জন করলেও জাহিদ 'ক' দেশের নাগরিকত্ব অর্জন করতে পারেনি।
জাহিদ ও তার চাচার 'ক' দেশের নাগরিকত্ব অর্জনের একমাত্র উপায় হলো অনুমোদন সূত্র। অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জন বলতে বোঝায় কতগুলো শর্ত পালনের মাধ্যমে একরাষ্ট্রের নাগরিকের অন্য রাষ্ট্রের নাগরিকতা লাভ করা। অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে সাধারণত যেসব শর্ত পালন করতে হয় সেগুলো হলো- সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা, সরকারি চাকরি করা, সততার পরিচয় দেওয়া, সে দেশের ভাষা জানা, সম্পত্তি কেনা, দীর্ঘদিন বসবাস করা, সেনাবাহিনীতে যোগদান করা প্রভৃতি। কোনো ব্যক্তি যদি এর মধ্যে এক বা একাধিক শর্ত পূরণ করে, তবে সে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। আবেদনটি ওই রাষ্ট্রের সরকারের কাছে গৃহীত হলে সে অনুমোদনসূত্রে দেশটির নাগরিকে পরিণত হয়।
জাহিদের চাচা 'ক' দেশে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং সেই দেশের সরকারি চাকরিতে যোগ দিয়েছেন। অর্থাৎ তিনি 'ক' দেশে নাগরিকতা অর্জনের একাধিক শর্ত পূরণ করেছেন। ফলে তিনি অনুমোদনসূত্রে 'ক' দেশের নাগরিকতা অর্জন করে সকল নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করছেন। অপরদিকে জাহিদ তার পিতা-মাতার সাথে 'ক' দেশে গেলেও সে ওই দেশের নাগরিকত্ব লাভ করতে পারেনি। কারণ হিসেবে বলা যায়, জাহিদ 'ক' দেশের নাগকিতা লাভের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি বা তার নাগরিকত্বের আবেদন ওই দেশের সরকার কর্তৃক গৃহীত হয়নি।
উপরের আলোচনা থেকে বলা যায়, জাহিদের চাচা নাগরিকত্ব লাভের একাধিক শর্ত পূরণ করে 'ক' দেশের নাগরিকতা লাভে সক্ষম হয়েছেন। কিন্তু বাংলাদেশে জন্ম গ্রহণ করা জাহিদ প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় 'ক' দেশের নাগরিকত্ব অর্জন করতে পারেনি।

4 views

Related Questions

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম প্রতিশ্রুতিশীল ও সুসংগঠিত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। দিন দিন আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারী বেড়েই চলেছে। এই ইন্টারনেট সবাই যাতে ইতিবাচক হিসেবে ব্যবহার করে, সে ক্ষেত্রে বেসিস অসামান্য ভূমিকা পালন করতে পারে। সম্প্রতি দেশের মুঠোফোন অপারেটরগুলো ফোরজির লাইসেন্স পেয়েছে। এটা আমাদের দেশের তথ্যপ্রযুক্তির জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। কারণ, ইন্টারনেটের ধীরগতি এটা ব্যবহার করতে অনেক সমস্যার সৃষ্টি করত। দেশের সর্বত্র সবার মধ্যে তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে দিতে একটি সুসংগঠিত সংঘঠন হিসেবে বেসিসকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। (Bangla to English)
1 Answers 6 Views