1 Answers

লক্ষ্য হচ্ছে একটি কাম্য উদ্দেশ্য যার সুনির্দিষ্ট পরিধি আছে এবং যা ব্যক্তির কার্যাবলিকে নির্দেশ দান করে। 

প্রতিটি মানুষ ছোট বড় নানা রকম লক্ষ্য পোষণ করে। সাধারণত আমাদের মূল্যবোধের ওপর ভিত্তি করে লক্ষ্য স্থির হয়ে থাকে। সুনির্দিষ্ট লক্ষ্য আমাদের কাজের ধারা নির্ধারণ করে দেয়, ফলে সে অনুযায়ী সহজেই লক্ষ্য অর্জন করা যায়। আর লক্ষ্য নির্দিষ্ট হলে তা অর্জনের জন্য সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা যায়।

রাজিয়া নবম শ্রেণির ছাত্রী। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়, এটা তার দীর্ঘমেয়াদি লক্ষ্য। এ লক্ষ্য সময়সাপেক্ষ ও সর্বদা তার মনের মধ্যে বিরাজ করে। এ লক্ষ্য মধ্যবর্তী লক্ষ্যের ওপর প্রভাব বিস্তার করে বলে এর গুরুত্ব অনেক বেশি। কেননা দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য স্বল্পমেয়াদি লক্ষ্য নির্ধারণ করতে হয়। কারণ এ লক্ষ্যগুলো দীর্ঘমেয়াদি লক্ষ্যের তুলনায় অধিক স্পষ্ট। আর এ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অনেক বেশি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। রাজিয়া যেমন তার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে স্বল্পমেয়াদি লক্ষ্য নির্ধারণ করেছে, তেমনি এ স্বল্পমেয়াদি লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রেও তাৎক্ষণিক লক্ষ্য নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে।

4 views

Related Questions