1 Answers
সৌমেন সাহেব, পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য যে বিভিন্ন ধরনের বস্তুগত সম্পদ যেমন-অর্থ, জমি, ঘর-বাড়ি, সামাজিক ও রাষ্ট্রীয় সুবিধা ইত্যাদি যথাযথ ব্যবহার করেন। এসব সম্পদ আমাদের জীবনকে সমৃদ্ধ করে।
মানুষের জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। অর্থ দ্বারা আমরা দ্রব্য ও সেবা ক্রয় করে থাকি। এর সুষ্ঠু ব্যবহার জীবনে অর্থনৈতিক নিরাপত্তা দান করে। আবার জমি, ঘর-বাড়ি, অলংকার ইত্যাদির বিনিময় মূল্য আছে, পরিমাপ করা যায় এবং মালিকানা হস্তান্তর করা যায়। সামাজিক ও রাষ্ট্রীয় সুবিধাগুলো আমাদের সামাজিক সম্পদ। যেমন-স্কুল-কলেজ, রাস্তাঘাট, বাজার, পার্ক, বিনোদন কেন্দ্র ইত্যাদি। এই সুযোগ সুবিধাগুলো আমাদের চাহিদা পূরণ করে এবং জীবনকে সহজ ও সমৃদ্ধ করে।
5 views
Answered