1 Answers

ঘরের বা বাইরের পোশাক হিসেবে গ্রীষ্মকালের জন্য ফতুয়া খুব আরামদায়ক।

রাজিয়া ফতুয়া তৈরির ক্ষেত্রে প্রথমে সামনের ও পিছনের অংশ একত্র করে দুই দিকের কাঁধের সেলাই করেন। এরপর বোতামের জন্য পট্টির ব্যবস্থা করে গলার পাইপিং লাগান।

তারপর দুপাশ সেলাই করে ঝুল পরীক্ষা করে নিচের কাপড় ভাঁজ করে মুড়ে টাক সেলাই দেন। হাত দুটো আলাদাভাবে সেলাই করে বডির সাথে সংযোজন করেন। ফিটিং পরীক্ষা করে নিচে হেম সেলাই দিয়ে বুকের সামনে হুক ও বোতাম লাগান। সবশেষে অতিরিক্ত সুতা কেটে ইস্ত্রি করে ফতুয়া সেলাই শেষ করেন।

4 views

Related Questions