1 Answers

উদ্দীপকে রফিক সাহেবের কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। ফলে তার রক্তে ক্রিয়েটিনিন তথা বর্জ্য দ্রব্যাদির মাত্রা বেড়ে যাওয়াতে, মেশিনের সাহায্যে তার রক্ত পরিশোধন করতে হয়। কৃত্রিম উপায়ে রক্ত পরিশোধনের এই প্রক্রিয়ার নাম ডায়ালাইসিস, যাতে বৈজ্ঞানিক উপায়ে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধন করা হয়। এ মেশিনটির ডায়ালাইসিস টিউবের একপ্রান্ত রোগীর হাতের কব্জির ধমনির সাথে এবং অন্য প্রান্ত শিরার সাথে সংযোজন করা হয়। ধমনি থেকে টিউবের মধ্য দিয়ে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্যে প্রবাহিত করানো হয়। এর প্রাচীর আংশিক বৈষম্যভেদ্য হওয়ায় ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও অন্যান্য ক্ষতিকর পদার্থ বাইরে বেরিয়ে আসে। পরিশোধিত রক্ত রোগীর দেহের শিরার মধ্য দিয়ে দেহের ভিতর পুনরায় প্রবেশ করানো হয়। ডায়ালাইসিস টিউবটি এমন একটি তরলের মধ্যে ডুবানো থাকে যার গঠন রক্তের প্লাজমার অনুরূপ হয়। এভাবেই, রফিক সাহেবকে সুস্থ রাখার জন্য গৃহিত পদ্ধতিটি অর্থাৎ ডায়ালাইসিস সম্পন্ন হয়।

5 views

Related Questions