1 Answers
কৃষি কর্মকর্তা আমিন সাহেবকে ব্রি ধান-৫৫ চাষ করতে বলেন।
উল্লিখিত অঞ্চলটি শৈত্য প্রবণ অঞ্চল। বোরো ধানের পরাগায়ন ও দানা গঠনের সময় শৈত্য বেশি পড়লে অর্থাৎ তাপমাত্রা কমে গেলে চিটা হয়ে ফলন কমে যায়। এ সময় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে এবং কয়েকদিন এ অবস্থা স্থায়ী হলে ফলন ব্যাপকভাবে হ্রাস পায়। ব্রি ধান-৫৫ শৈত্য সহিষ্ণু। বোরো মৌসুমে জাতটি মাঝারি শৈত্য সহ্য করতে পারে বলে শৈত্য প্রবণ এলাকায় চাষ করা হয়। বোরো মৌসুমে হেক্টর প্রতি ৭ টন পর্যন্ত ফলন দেয়। যেসব এলাকায় তাপমাত্রা ২০° সে এর নিচে নেমে যায় সেখানে এ জাতটি চাষ করা হয়।
উল্লিখিত কারণে কৃষি কর্মকর্তা আমিন সাহেবকে ব্রি ধান ৫৫ জাতের ধান চাষ করতে বলেন।
4 views
Answered