1 Answers
কৃষি কর্মকর্তা অজিত বাবুকে খরা সহিষ্ণু ফসল হিসেবে গম, যব, ফেলন ইত্যাদি ফসলসমূহ চাষ করতে বললেন। নিম্নবর্ণিত কৌশলের মাধ্যমে এসব ফসল নিজেদের টিকিয়ে রাখতে পারে-
i. যব ও লম্বা জাতের অনেক গম ফসল সকালের দিকে অল্প সময়ের জন্য পত্ররন্ধ খোলা রাখে। এভাবে ফসল প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে পানির অপচয় হ্রাস করে খরাবস্থা মোকাবেলা করে।
ii. ফেলন চাষকালীন সময়ে খরার মাত্রা বৃদ্ধি পেলে এই ফসল নিচ থেকে পুরাতন পাতা ঝরিয়ে প্রস্বেদন হ্রাস করে। খরার অবসান হলে ফসলের কান্ডের শীর্ষ বা পাতার কক্ষ থেকে পুনরায় কুশি গজায়।
iii. গমের অনেক জাত তাদের মূলের দৈর্ঘ্য, সংখ্যা ও ঘনত্ব বাড়িয়ে অধিক পরিমাণ পানি আহরণের মাধ্যমে খরাবস্থা মোকাবেলা করে।
iv. ফেলন খরাবস্থায় সূর্যালোকের সাথে বা 'খাড়াভাবে পাতার দিক পরিবর্তন করে। ফলে প্রস্বেদনের হার হ্রাস পেয়ে পানি সাশ্রয় হয়।
উপর্যুক্ত বৈশিষ্ট্যগুলোর জন্য কৃষি কর্মকর্তা অজিত বাবুকে উত্ত ফসলগুলো চাষ করতে বলেন।