1 Answers
উদ্দীপকে উল্লিখিত কোষগুলো হলো শুক্রাণু ও ডিম্বাণু। মানবদেহের দেহকোষ ডিপ্লয়েড (2n) হলেও শুক্রাণু এবং ডিম্বাণু হ্যাপ্লয়েড (n)। হ্যাপ্লয়েড শুক্রাণু এবং ডিম্বাণু নিষেক প্রক্রিয়ায় মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করে যা n + n = 2n হয়। জনন মাতৃকোষে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে একসেট (n) জনন কোষের সৃষ্টি হয়। এ প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোসোম একবার বিভাজত হয়। ফলে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়। যদি জনন মাতৃকোষে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টি না হতো তাহলে জাইগোট হতো টেট্রাপ্লয়েড (4n)। ফলে জীবের ক্রোমোসোম সংখ্যা আর ধ্রুব থাকতো না। এতে করে জীবজগত অস্তিত্ববিহীন হয়ে যেতো।
এজন্য উদ্দীপকে কোষগুলোতে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক তথা একসেট (n) হয়ে জীবের চারিত্রিক ধারণ রক্ষিত হয়।