1 Answers
শিক্ষকের আলোচনাকৃত বিষয়টি হলো ব্লকের পেস্ট তৈরিকরণ। ক্লাসে শিক্ষক ব্লকের পেস্ট তৈরি করার যে পদ্ধতিটি আলোচনা করলেন তা নিম্নে ব্যাখ্যা করা হলো:
ব্লকের পেস্ট তৈরির ২৪ ঘন্টা আগেই আধা লিটার পানিতে ১ তোলা ফাইন গাম মিশিয়ে রাখতে হয়। এরপর পরিষ্কার পাত্রে হালকা গরম পানিতে রং গুলে ইউরিয়া সার, খাবার সোডা, কাপড় কাচার সোডা, রেজিস্ট সল্ট রঙের সাথে মিশিয়ে তৈরিকৃত গামের সাথে একত্র করে মিশিয়ে ব্লকের পেস্ট তৈরি করা হয়। তবে বর্ষাকালে ইউরিয়া সার ব্যবহার করার প্রয়োজন হয় না। ক্লাসে শিক্ষক শিক্ষার্থীদের বাড়ি থেকে একটি ব্লক তৈরি করে আনার কাজ দিলেন। এজন্য তিনি ব্লক তৈরির পদ্ধতিটি শিক্ষার্থীদের ক্লাসে শিখিয়ে দিলেন।
শিক্ষক তাদের নিম্নলিখিত উপায়ে ব্লক তৈরি করা শিখিয়ে দিলেন। ব্লক তৈরির জন্য শিক্ষক ২-৪ ইঞ্চি পুরুত্ব বিশিষ্ট কাঠের ব্লকগুলো নির্বাচন করতে বললেন। ব্লকের আকৃতি ডিজাইনের ওপর নির্ভর করলেও লম্বায় ১২-১৬ ইঞ্চির বেশি না নেওয়ার পরামর্শ দিলেন। ব্লক তৈরির জন্য কাঠ নির্বাচনের ক্ষেত্রে বাবলা, গাব, লিনোলিয়াম ইত্যাদি কাঠকে বেছে নিতে বললেন। তবে তাৎক্ষণিক কাজের জন্য ঢেঁড়শ, আলু ইত্যাদিও ব্লক প্রিন্টে ব্যবহার করা যায়। ব্লক তৈরির জন্য ডিজাইনের যে অংশ কাপড়ের ওপর ফুটিয়ে তুলতে হবে সে অংশ ব্লকের ওপরে উঁচু করে রেখে বাকি অংশ গভীরভাবে কেটে তুলে ফেলতে হবে। এর ফলে কালার ট্রেতে যখন ব্লক ডুবিয়ে কাপড়ে ছাপ দেওয়া হবে, তখন কেবল ডিজাইনযুক্ত অংশেরই রং কাপড়ে ফুটে উঠবে।
এভাবেই শিক্ষক শিক্ষার্থীদের ব্লক তৈরির পদ্ধতিটি শিখিয়ে দিলেন।