1 Answers

গীতার মায়ের শেষোক্ত উক্তিটি হলো- পৃথিবীর সকল সৃষ্টির মূলে রয়েছে ঈশ্বর। এ উক্তিটি যথার্থ ও সঠিক।

এ সুন্দর পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সবকিছুর মূলে রয়েছে ঈশ্বর। এক ঈশ্বরের ইশারাতেই সবকিছু পরিচালিত হয়। এ সুনীল আকাশ, সমুদ্র, মহাসমুদ্র, নদনদী, পাহাড়-পর্বত, গাছপালা, আলোবাতাস ও বিভিন্ন ধরনের বিচিত্র জীবজন্তু সব ঈশ্বরের নির্দেশেই সৃষ্টি হয়েছে। অনন্ত আকাশ জুড়ে বিরাজমান চন্দ্র, সূর্য, গ্রহ ও নক্ষত্রমণ্ডলী সব সেই মহান সৃষ্টিকর্তার ইচ্ছানুযায়ী পরিচালিত হয়। আর এক ঈশ্বরের ইশারাতে পরিচালিত হয় বলে এর মধ্যে কোনো ছন্দপতন ঘটে না। গ্রহ ও নক্ষত্ররাজির মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখা যায় না। ঈশ্বর মানুষ ও জীবজন্তুর কল্যাণে অফুরন্ত সৌন্দর্যে ও সম্পদে ভরপুর এ সুন্দর পৃথিবী ও প্রকৃতি সৃষ্টি করেছেন। এ প্রকৃতিতে বিরাজমান হাজারো রকমের ফুল, ফল, সবকিছুই ঈশ্বর মানব ও জীবের মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন। এ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টির ক্ষমতা এ পৃথিবীর আর কারও নেই। প্রকৃতির সৌন্দর্য তাঁরই সৌন্দর্য। এ সৌন্দর্য সৃষ্টির মূলেও রয়েছেন ঈশ্বর। বিশ্ব ব্রহ্মান্ডের এ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা ঈশ্বরের সৌন্দর্য উপলব্ধি করতে পারি। আমাদের মাথার উপরে রয়েছে সুনীল আকাশ। সেই আকাশের নীলিমার মধ্যেও আমরা ঈশ্বরের সৌন্দর্য উপলব্ধি করতে পারি।

তাই গীতার মায়ের কথায় সুর মিলিয়ে বলতে হয়, পৃথিবীর সকল সৃষ্টির মূলে রয়েছে ঈশ্বর।

4 views

Related Questions