1 Answers

জেরিনের মায়ের মন্তব্যটি হচ্ছে, “পারিপাট্যের জন্য পরিধেয় পোশাক-পরিচ্ছদ ও আনুষঙ্গিক দ্রব্যাদির মধ্যে ঐক্য স্থাপন করতে হবে।" তার এ মন্তব্যটি যৌক্তিক। কারণ পারিপাট্যের ক্ষেত্রে পোশাক- পরিচ্ছদের সুন্দর উপস্থাপনায় আনুষঙ্গিক দ্রব্যাদি নতুন মাত্রা যোগ করে। যেমন- বোরাক্স। এর জলীয় দ্রবণ ক্ষারীয়। তাই কাপড়ে কাঠিন্য ও ঔজ্জ্বল্য সৃষ্টি করতে বোরাক্স ব্যবহার করা হয়। এটি কাপড়ে দাগ তুলতেও ব্যবহৃত হয়। এছাড়া স্টার্চ ব্যবহারে কাপড়ের স্বাভাবিক কাঠিন্য এবং উজ্জ্বলতা ফিরে আসে। এটি ব্যবহারের ফলে কাপড় সহজে ময়লা হয় না। রেশম বস্ত্রের কাঠিন্য সৃষ্টি করতে এবং বস্ত্রের উজ্জ্বলতা আনতে গঁদ ব্যবহৃত হয়। নীল ব্যবহারের ফলে কাপড়ের হলদে ভাব কেটে নীলাভ শুভ্রতা দেখা দেয়। কাপড়ে মোলায়েমকারক ব্যবহার করলে কাপড় নরম ও কোমল থাকে। ফলে পরিধানকারীর পোশাকে পারিপাট্য প্রকাশ পায় ও সুগঠিত ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে। কাজেই জেরিনের মায়ের উক্তিটি যথার্থ। ভিনেগার কাপড়ের অতিরিক্ত নীল দূর করার জন্য ব্যবহার করা হয়। তাছাড়া রঙিন কাপড়ের রং চটে গেলে পানিতে সামান্য ভিনেগার মিশিয়ে ঐ পানিতে কিছুক্ষণ রাখলে রং ফিরে আসে। রঙিন কাপড়ের কাচা রং পাকা করার জন্য লবণ ব্যবহার করা হয়।

5 views

Related Questions