1 Answers

মানবদেহে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা অপরিসীম। 

যে খাদ্যে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও পানি এই ছয়টি উপাদান পরিমাণমতো ও সঠিক অনুপাতে থাকে তাকে আমরা সুষম খাদ্য বলি। আমরা যেহেতু বিভিন্ন খাদ্য থেকে ভিন্ন ভিন্ন খাদ্য উপাদান পেয়ে থাকি, সেহেতু সকল খাদ্যই আমাদের গ্রহণ করা উচিত। এতে করে শরীরে পুষ্টিহীনতা দেখা দেবে না।

জেবা দৃষ্টিশক্তিজনিত সমস্যায় আক্রান্ত। এর প্রধান কারণ হলো সে ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য যেমন- সবুজ ও রঙিন শাকসবজি, ফলমূল, সামুদ্রিক মাছ, কলিজা, ডিম ইত্যাদি খায় না। ফলে তার শরীরে ভিটামিন এ-এর অভাব দেখা দিয়েছে।

ভিটামিন এ-এর অভাবে রাতে কম দেখা, ঝাপসা দেখা, চোখের প্রদাহ, অস্পষ্ট দেখাসহ চোখের নানাবিধ সমস্যা তৈরি হয়। জেবা মাংস খেতে চায় যা শুধু প্রোটিনের চাহিদাই পূরণ করে। শাকসবজি ও ফলমূল গ্রহণ না করায় দীর্ঘদিন ধরে তার খাদ্য তালিকায় বিভিন্ন ভিটামিন, বিশেষ করে ভিটামিন 'এ'-র অভাব দেখা দিয়েছে। তাই সে অল্প আলোতে দেখতে পাচ্ছে না এবং বইয়ের অক্ষরগুলো অস্পষ্ট দেখছে। তার মা শাকসবজি ও ফলমূল না খেয়ে শুধু মাংস খাওয়াকেই এ সমস্যার প্রধান কারণ বলে মন্তব্য করেন। তাই বলা যায় জেবার মায়ের বক্তব্যটি যথার্থ।

4 views

Related Questions