1 Answers
প্রতিযোগিতামূলক বাজারে সুনামের সাথে টিকে থাকতে সামাজিক দায়বদ্ধতা পালন অবশ্যই প্রয়োজন- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।
ব্যবসায়ের সাথে জড়িত সব পক্ষের প্রতি ব্যবসায়ীর সামাজিক দায়িত্ব পালন করা উচিত। এতে তার প্রতি সমাজের সকল পক্ষ সন্তুষ্ট থাকে। ফলে ব্যবসায়ী সহজে তাদের আস্থা অর্জন করে লাভবান হন।
উদ্দীপকে উল্লেখ্য, Coca-Cola ও PepsiCo কোম্পানি দু'টি প্লাস্টিক থেকে পরিবেশ দূষণরোধের ব্যবস্থা নেয়। স্বাস্থ্যকর পরিবেশে জনগণের জীবনযাপন নিশ্চিত করতে তারা কাজ করছে। সমাজের কল্যাণে তারা যে কার্যক্রম নিয়েছে তা সামাজিক দায়বদ্ধতার স্বরূপ।
উক্ত কোম্পানি দুটি যে কাজগুলো করছে তাতে সমাজের মানুষের কাছে তাদের সুনাম বাড়ছে। আর, সাধারণ জনগণ তাদের কাজে উপকৃত হয় বলে অন্য কোম্পানির চেয়ে তাদের পণ্য কিনতে ক্রেতারা আগ্রহী হবে। ফলে কোম্পানি দুটির মুনাফা বাড়ার সম্ভাবনা তৈরি হবে। এতে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে তারা অন্যদের চেয়ে এগিয়ে যাবে। আর, দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসায়ে টিকে থাকতে পারবে। তাই, দীর্ঘমেয়াদি সাফল্য লাভের জন্য প্রতিটি ব্যবসায়ীরই সামাজিক দায়িত্ব পালন করা আবশ্যক।