1 Answers

উদ্দীপকের শেষোক্ত উক্তিটি হচ্ছে 'স্রষ্টা' ছাড়া যেমন সৃষ্টি করা যায় না তেমনি সৃষ্টি ছাড়া স্রষ্টারও কোনো অস্তিত থাকে না।' কথাটি যথার্থ ও সঠিক।

স্রষ্টাকে আমরা ব্রহ্ম, ঈশ্বর, পরমেশ্বর, আত্মা-পরমাত্মা, ভগবান প্রভৃতি নামে ডাকি। তিনি মহাবিশ্বের প্রাণী ও অপ্রাণী সবকিছুর সৃষ্টিকর্তা এবং এ মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুই স্রষ্টার সৃষ্টি। তিনি তাঁর সৃষ্টিকে ভালোবাসেন, প্রতিপালন করেন, বিপদ-আপদে রক্ষা করেন, প্রয়োজনে সৃষ্টি ও ধ্বংস করেন, দুষ্টের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করেন। তিনি তার সৃষ্টিকে সৎপথে চলতে সহায়তা করেন। যারা সৎ পথে চলেন ঈশ্বর তাদেরকে ভালোবাসেন। তাদের উন্নতির পথ দেখান এবং সর্বদা তাদের মাঝে বিরাজ করেন। অসৎ ব্যক্তিদের ঈশ্বর পছন্দ করেন না এবং শাস্তি দিয়ে থাকেন। কিন্তু সৎ ব্যক্তিদের রক্ষা করেন।

তিনি তাঁর সৃষ্টির মধ্যেই অবস্থান করেন। অর্থাৎ জীবের মধ্যে এক ঈশ্বর বহুরূপে বিরাজ করেন, এ কারণে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে গভীর সম্পর্ক বিরাজ করছে। স্রষ্টা হিসেবে ঈশ্বর জীবকুলের ওপর প্রভুত্ব করেন। জীব, বস্তু- সকল কিছুর তিনিই নিয়ন্ত্রক। তাই স্রষ্টা ছাড়া সৃষ্টিকে যেমন কল্পনা করা যায় না তেমনি সৃষ্টি ছাড়া স্রষ্টারও কোনো অস্তিত্ব থাকে না।

4 views

Related Questions