1 Answers

উদ্দীপকে শিক্ষকের শেষোক্ত উক্তিটি হলো "সচেতনতাই পারে | পরিবেশ দূষণ রোধ করতে।"
পরিবেশ দূষণের ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। তাই পরিবেশ দূষণ রোধ তথা পরিবেশ সংরক্ষণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। বাস্তুতন্ত্রে সহায়ক গাছ লাগাতে হবে। কোনো এলাকায় শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পূর্বে সেই এলাকার পরিবেশের উপর বিরূপ প্রভাব কী হতে পারে তা বিবেচনা করতে হবে এবং বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে। পরিকল্পিত নগরায়ন করতে হবে। জ্বালানি হিসেবে কাঠের পরিবর্তে সৌরশক্তির ব্যবহার বাড়াতে হবে। রাসায়নিক সার ও
কীটনাশকের ব্যবহার কমাতে হবে। পরিবেশ সংরক্ষণের জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ আবশ্যক এবং সেই লক্ষ্যে যে সমস্ত উদ্ভিদ ও প্রাণী প্রকৃতি থেকে হারিয়ে যাবার উপক্রম হয়েছে তাদেরকে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করতে হবে। পরিবেশ দূষণ রোধ করে পরিবেশ সংরক্ষণের উপর্যুক্ত কার্যক্রমগুলো পরিচালিত করা সম্ভব হবে যদি আমরা সচেতন হই। পরিবেশ দূষণ রোধে পরিবেশের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশনীতি যথার্থভাবে অনুসরণ করতে হবে।
সর্বোপরি, "সচেতনতাই পারে পরিবেশ দূষণ রোধ করতে"- উক্তিটি যথার্থ।

5 views

Related Questions